সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬নির্ভীক সংবাদ • নির্ভরযোগ্য তথ্য
STATE NEX
শিরোনামের বাইরে, যেখানে তথ্যের সঙ্গে প্রেক্ষাপটের মিলন ঘটে
সর্বশেষনেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আল্লামা মামুনুল হক
ধর্ম

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপালে আল্লামা মামুনুল হক

দুই দিনের সফরে নেপালে গিয়ে দুর্গত মানুষের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তিনি।

মানবিক

দুর্গত মানুষের প্রয়োজন ও চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার কথা

STATE NEX
সফর

স্থানীয় আলেম-উলামা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন

STATE NEX

সর্বশেষ সংবাদ

সব দেখুন →
নেপাল সফরে আল্লামা মামুনুল হক
ধর্ম

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপালে আল্লামা মামুনুল হক

৬ সেপ্টেম্বর ২০২৬ • STATE NEX
আরও সংবাদ
জাতীয়

জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ খবর এখানে প্রকাশ হবে

STATE NEX
আরও সংবাদ
সারাদেশ

দেশের বিভিন্ন প্রান্তের সর্বশেষ সংবাদ

STATE NEX

গুরুত্বপূর্ণ খবর

ধর্ম

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপালে আল্লামা মামুনুল হক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর

প্রকাশ: ২ ঘণ্টা আগে
প্রযুক্তি

প্রযুক্তি দুনিয়ার নতুন উদ্ভাবন ও পরিবর্তন

প্রকাশ: ৩ ঘণ্টা আগে
ধর্ম • আন্তর্জাতিক

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপালে আল্লামা মামুনুল হক

নেপাল সফরে আল্লামা মামুনুল হক
নেপাল সফরে আল্লামা মামুনুল হক ও সফরসঙ্গীরা

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টায় নেপালে পৌঁছান আল্লামা মামুনুল হক।

সফরে নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও সার্বিক মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে অবগত হবেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনা এবং দুর্গত এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার কথা রয়েছে।

সফরকালে স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা মামুনুল হক। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

← হোমপেজে ফিরে যান

গোপনীয়তা নীতি

STATE NEX পাঠকের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পরীক্ষামূলক সাইটে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা বিক্রির কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভবিষ্যতে নিউজলেটার, মন্তব্য বা যোগাযোগ ফর্ম চালু হলে প্রয়োজনীয় তথ্য কীভাবে ব্যবহার ও সংরক্ষণ করা হবে তা এই নীতিতে স্পষ্ট করা হবে।

তথ্য সংগ্রহ

ব্যবহারকারী নিজে তথ্য না দিলে আমরা ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করি না। সাইটের নিরাপত্তা ও পরিসংখ্যানের প্রয়োজনে সীমিত প্রযুক্তিগত তথ্য ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে।

তৃতীয় পক্ষ

বিজ্ঞাপন, বিশ্লেষণ বা সামাজিক যোগাযোগমাধ্যমের সেবা যুক্ত হলে সংশ্লিষ্ট সেবার নিজস্ব নীতিমালা প্রযোজ্য হতে পারে।

শর্তাবলি

STATE NEX-এর প্রকাশিত সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট অনুমতি ও প্রযোজ্য কপিরাইট আইন মেনে ব্যবহার করতে হবে। সাইটের কোনো অংশ ব্যবহার করে বেআইনি, প্রতারণামূলক বা ক্ষতিকর কার্যক্রম করা যাবে না।

প্রকাশিত তথ্যের ভুল ধরা পড়লে পাঠক আমাদের জানাতে পারবেন এবং যাচাইয়ের পর প্রয়োজনীয় সংশোধন করা হবে।

মন্তব্য প্রকাশের নীতিমালা

STATE NEX-এ পাঠকের মতামত প্রকাশের সুযোগ থাকবে। মন্তব্য অবশ্যই বিষয়সংশ্লিষ্ট, ভদ্র ও আইনসম্মত হতে হবে। ব্যক্তিগত আক্রমণ, হুমকি, অশালীনতা, ঘৃণামূলক বক্তব্য, মিথ্যা তথ্য, মানহানিকর বক্তব্য, স্প্যাম কিংবা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করে এমন মন্তব্য প্রকাশ বা অপসারণের সিদ্ধান্ত STATE NEX-এর কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

মন্তব্যে প্রকাশিত মতামতের দায় সংশ্লিষ্ট মন্তব্যকারীর; তা STATE NEX-এর সম্পাদকীয় অবস্থান হিসেবে গণ্য হবে না।

আমাদের সম্পর্কে

STATE NEX একটি পরীক্ষামূলক ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম। আমাদের মূলনীতি—শিরোনামের বাইরে গিয়ে তথ্যের সঙ্গে প্রেক্ষাপটকে যুক্ত করা।

যোগাযোগ

সংবাদ, সংশোধন, মতামত বা অন্যান্য বিষয়ে যোগাযোগের জন্য আপনার অফিসিয়াল ই-মেইল এখানে যুক্ত করুন।

ই-মেইল: your@email.com

STATE NEX — অ্যাডমিন ডেমো

এটি পরীক্ষামূলক ব্রাউজার-ভিত্তিক ডেমো। এখানে যোগ করা নিউজ শুধু এই ফোন/ব্রাউজারে সংরক্ষিত হবে; পাবলিক সাইটে সবার জন্য প্রকাশ করতে পরের ধাপে Cloudflare-এর ডাটাবেস/CMS যুক্ত করতে হবে।